• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

দেশ টিভি ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৬, ০৭:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদিকদের বলেন, ‘আমি এখনও কিছু জানি না। বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।’

স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী বিষয়ে চেয়ারম্যান তারেক রহমান তার সিদ্ধান্ত জানাতে পারেন। কারণ, স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।

আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এরও আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করেছেন। গত শনিবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থী ওই পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও দায়িত্ব গ্রহণে সম্মত, এ মর্মে তার স্বাক্ষর করা ঘোষণা বা বিবৃতি জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন

বিটিআরসি-মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে কোকোকে: রিজভী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। বর্তমান সংসদে সরকারি দল বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলে তার জয় নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

কে

  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের ধস্তাধস্তি
মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের ধস্তাধস্তি
পিরোজপুরে সিনিয়র নেতাদের নিয়ে ছাত্রদল নেতার ক্ষোভ
পিরোজপুরে সিনিয়র নেতাদের নিয়ে ছাত্রদল নেতার ক্ষোভ
মাগুরার মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল
মাগুরার মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে হুমকি
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে হুমকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।